সর্বশেষ

সাহিত্য

বেহুদা মানুষ

লিটন আব্বাস
লিটন আব্বাস

বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ৬:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানুষ 'আজ মরলি কাইল দু’দিন'---
তারপর তার আর নামগন্ধ নাই---বাই-বাই যাই।

যদি ঋদ্দিমান, মহতি হয় তাও বছর সাল এক কী দুবার; স্মরণ-তর্পণ, পালা-মিডিয়া-পত্রিকা-নেটিজেনে হাপুসহুপুস । তারপর যার যার তার তার ব্যস্ততায় ভরপুর দিনমান।
লিটন আব্বাস

চেনাজন, চেনামানুষ, একই পরিবার আর কী কখনো কোনদিন কারো সাথে হবে না দেখা!

দুদিনের দুনিয়ায় মানুষ আছে কেবল কিছু নিয়ে লিজ;
হুশ-বেহুশুে তবু মানুষ হয় অমানুষ!

কতো ছোটা! কতো-ছোটানো, দৌঁড়ানী, হাঁপানী; কতো হাফর---কতো ব্যস্ততা, প্রভাব-প্রতিপত্তির প্রেসক্রিপশন! কতো রাহাজানি, কতোই-বা বাহাদুরি!

নারী-বাড়ি, ঘর-বর কতো সিলেকশন---কতো কম্পিটিশন!
কামাইসুদ ছাড়া দাম নাই; নাম নাই, মান নাই!

উপরি ইনকাম ছাড়া গালফুলে থাকে পরিবার---অবৈধ উপায় আর অসৎ উপার্জনের অর্থ নিয়ে কী মাতামাতি!
---কী অপ্সরা পরীর পাড় টানাটানি---কতো মাতলামি!

--- হাল-বেহাল খুউবসুরুত চেহারায়; চোর-ডাকাত-লম্পট-দেশদ্রোহীর মোলাকাত।

মুরখোর দল, বদল মালামে ব্যস্ত ; এক টুকরো রুটিরুজির ভাগে!

শাবাশ! দেশপ্রেমিক পরিবারের পাঁচজনের ভাতাকার্ড বন্দোবস্ত।
টন-টন চাল-ডাল আত্মসাৎ, লুটপাট, কতো আয়োজন!

রেডিমেড গার্মেন্টস গেঞ্জি গায়ে চাপিয়ে সকাল হলে বের হয় সুলতানী সেন্টে কতেক রীতিনীতির কড়চা।

মানুষের ভাগের থালা---সে কী কলাপাতায়! নাকি চিনেমাটির আচ্ছাদনে তৈরী কোনও বিদেশি বিনিয়োগের বারান্দায় ?

মেটেল সানকির মানুষের ভাগ চড়কির মতো ঘোরে জীবনভর!

মানুষ জানে যে, 'আজ মরলি কাইল দুদিন';
তবু হাল ছাড়ে না স্বার্থ হাসিলই নাকি সঠিক কাজ---
তাদের ডাঁট দেখে মনে হয়, আহারে কতো কামাই সুদ তারা; কতো রোজগার করে ! সমাজেও মূল্য তাদের।

নমরুদ, ফেরাউনের চেয়ে বেশি ক্ষমতাধর নয় নিশ্চয় এরা!
টুকুস করে কখন পড়ে যাবে, জানে না তো তারা;
ভাবাহংকারে ডুবে ডুবে গাধার মতন; গলা উঁচিয়ে চলাই তাদের জীবন!

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন