সর্বশেষ

সাহিত্য

মেঘ কেটে যাবে

তানিয়া তনু
তানিয়া তনু

বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ৬:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পনেরো বছরের মেঘ কেটে যাবে,
একদিন সূর্য এসে
আকাশজুড়ে জ্বলজ্বল করবে।
তানিয়া তনু

আলোয় ভরে যাবে চারদিক
মুছে যাবে দীর্ঘ অন্ধকার।

এ কোনো আষাঢ়ের মেঘ নয়,
এ মেঘের ভার অনেক বড়;

এমন মেঘ,
যাকে দেখলেই মানুষ
ভয়ে কেঁপে ওঠে।

কিন্তু এই মেঘের যন্ত্রণা
শুধু আমি জানি
কতটা গভীর তার ক্ষত,
কতটা নিঃশব্দ তার কান্না,
কতটা ভয়াবহ তার দীর্ঘশ্বাস।

সবাই এই মেঘ দেখে
অনেক দূরে সরে যায়।

আবার কেউ কেউ চায়,
মেঘটা যেন কখনো বিপদে না পড়ে।

তাই সবাই মিলে
মেঘটাকে লুকিয়ে রাখে
পৃথিবীর চোখ থেকে,
আঘাতের হাত থেকে।

প্রিয় মানুষগুলোও কখনো ভাবেনি,
এই মেঘ একদিন
কীভাবে কেটে যাবে।

কেউ জানে না,
কতটা অপেক্ষার শেষে
আকাশ পরিষ্কার হয়।

যাকে কেন্দ্র করে
এই মেঘের ঘূর্ণন,

সেও জানে না
একটু সূর্যের আলো পেলেই
এই বিশাল মেঘ

কত দ্রুত সরে যাবে
মেঘটা নিজেকে ভাবে
পৃথিবীর সবচেয়ে সুখী প্রাণী।

কারণ সে জানে,
অন্ধকার চিরদিন থাকে না;
একদিন না একদিন
সূর্য ঠিকই আসে।

সেদিন মেঘ উড়ে যাবে,
চড়ে বসবে মুক্ত আকাশে।

আর তুমি
প্রাণ খুলে গাইবে,
প্রাণ খুলে হাসবে।

সব গ্রহ-উপগ্রহের সঙ্গে
নিজের মতো করে চলবে,
কোনো বাধা থাকবে না,
কেউ আর ভয় দেখাতে পারবে না।

কেউ আর বলবে না
তোমার অনেক বড় মেঘ আছে,
যাও, পালাও… পালাও!

সেদিন তুমি বুঝবে
মেঘ যত বড়ই হোক,
সূর্যের কাছে তার পরাজয় নিশ্চিত।

আর পনেরো বছরের দীর্ঘ অন্ধকার শেষে
তোমার আকাশে
একদিন ঠিকই
সূর্য জ্বলজ্বল করবে।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন