সর্বশেষ

সারাদেশ

খুলনায় একই এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে ২ যুবককে গুলি করে হত্যা

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ৪:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনা মহানগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় মঞ্জুরুল ইসলাম নামে এক তরুণকে এবং রাতে নাজমুল নামে আরেক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। একই স্থানে একই দিনে এই নৃশংস জোড়া খুনের ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা মহানগরীর ক্রাইম জোন হিসেবে পরিচিত লবণচরা থানার আশিবিঘা এলাকার একটি মাঠে ফুটবল খেলা চলছিল। সেই সময় একদল যুবক হঠাৎ মাঠে ঢুকে মঞ্জুরুল ইসলাম নামের ওই তরুণকে খুঁজতে শুরু করে। একপর্যায়ে তারা মঞ্জুরুলের পেটে ছুরিকাঘাত করে এবং পায়ে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মঞ্জুরুল তার বাবার সাথে ভবন নির্মাণের সেন্টারিংয়ের কাজ করতেন।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই রাত সাড়ে ৯টার দিকে প্রথম ঘটনাস্থল থেকে মাত্র ৫০০ গজ দূরে আশিবিঘা এলাকার একটি গলির ভেতর নাজমুল নামের আরেক যুবকের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশের সুরতহাল রিপোর্টের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন টিমকে খবর দেয়।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, মঞ্জুরুল হত্যাকাণ্ডের পেছনে একটি স্থানীয় সন্ত্রাসী গ্রুপের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তবে দ্বিতীয় হত্যাকাণ্ডের শিকার নাজমুল খুনের বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য মেলেনি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-কমিশনার রেজাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে সুরতহাল সম্পন্ন করার পর লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। একই এলাকায় পরপর দুটি হত্যাকাণ্ডের জেরে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, চলতি আগস্ট মাসে খুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবক্ষয় লক্ষ্য করা যাচ্ছে। গত ১৯ দিনে জেলায় পাঁচজনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এর আগে ১১ আগস্ট রূপসায় যুবদল কর্মী ফখরুল শেখ, ১৫ আগস্ট জয় ঢালি এবং ১৮ আগস্ট আড়ংঘাটায় রাজু শিকদার নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন