সর্বশেষ

সারাদেশ

রাজবাড়ী-ফরিদপুর রুটের বাস: চরম ভোগান্তিতে যাত্রীরা

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ৫:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের সাথে রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের বিরোধের জেরে রাজবাড়ী-ফরিদপুর রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। আকস্মিক এই সিদ্ধান্তের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন দক্ষিণ অঞ্চলের হাজার হাজার সাধারণ যাত্রী। বিকল্প হিসেবে থ্রি-হুইলার ও ইজিবাইকে অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন ভুক্তভোগীরা।

পরিবহন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোল্ডেন লাইনের রাজবাড়ী রুটে দৈনিক মাত্র চারটি ট্রিপ চালানোর অনুমতি থাকলেও তারা নিয়ম বহির্ভূতভাবে প্রায় ২৮ থেকে ৩০টি ট্রিপ পরিচালনা করছে। এই রুট শিডিউল নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। গত ২০২৩ সালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে চারটি ট্রিপ পরিচালনার সিদ্ধান্ত চূড়ান্ত হলেও গোল্ডেন লাইন তা অমান্য করছে বলে অভিযোগ রাজবাড়ী পরিবহন মালিকদের।

সর্বশেষ মঙ্গলবার রাতে ফরিদপুরের কোমরপুর এলাকায় রাজবাড়ীর রেখা পরিবহনের একটি যাত্রীবাহী বাস আটকে রেখে স্টাফদের মারধর, টাকা ছিনতাই ও বাস ভাঙচুরের অভিযোগ ওঠে। এই ঘটনার পরই বুধবার সকাল থেকে দুই জেলার মধ্যে সব ধরনের বাস চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এর ফলে রাজবাড়ী থেকে ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, মাগুরা ও খুলনা এবং ঢাকা অভিমুখী বাস চলাচল ব্যাহত হচ্ছে।

কোনো পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ, চাকরিজীবী ও শিক্ষার্থীরা। বিকল্প হিসেবে মাহিন্দ্র বা ইজিবাইকে যাতায়াত করতে গিয়ে যাত্রীদের গুণতে হচ্ছে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া। তবে ফরিদপুর বাস মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে সমাধানের লক্ষ্যে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে এবং ঢাকার কেন্দ্রীয় নেতৃবৃন্দকেও বিষয়টি অবহিত করা হয়েছে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন