সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ২:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ জেলা সফরকালে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক এমপি। পরিদর্শনকালে তিনি দক্ষ জনশক্তি তৈরি এবং নিরাপদ বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে বিশেষ গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী টিটিসির বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রম এবং সেখানে বিদ্যমান সুযোগ-সুবিধাগুলো সরজমিনে ঘুরে দেখেন। এ সময় মেশিন শপ প্র্যাকটিসসহ বিভিন্ন ট্রেডে প্রয়োজনীয় যন্ত্রপাতির পর্যাপ্ততা থাকলেও ইনস্ট্রাক্টরের তীব্র সংকট রয়েছে বলে সংশ্লিষ্টরা প্রতিমন্ত্রীকে জানান। প্রতিমন্ত্রী এই সংকট দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

তিনি বিশ্ববাজারের চাহিদার সাথে সংগতি রেখে ভাষা শিক্ষা কোর্সসহ বিভিন্ন সময়োপযোগী নতুন প্রশিক্ষণ কোর্স চালুর বিষয়ে গুরুত্বারোপ করেন। প্রতিমন্ত্রী প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ উপায়ে বিদেশ যাওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

সফরের শেষ অংশে প্রতিমন্ত্রী বিদেশগামী কর্মীদের প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশন (পিডিও) কোর্সের প্রশিক্ষণার্থীদের সঙ্গে একটি বিশেষ মতবিনিময় সভায় অংশ নেন। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে এ সভায় টিটিসির অধ্যক্ষ নাহিদা পারভীনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন