সর্বশেষ

সারাদেশ

নড়াইলে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় রবিউলের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ৮:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি রবিউল সিকদার রবিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। দেশের বিচার বিভাগের ইতিহাসে অন্যতম দ্রুততম সময়ের মধ্যে এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করা হলো।
রবিউলের মৃত্যুদণ্ড

নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম বুধবার দুপুরে এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। বিচারিক কার্যক্রম শুরু হওয়ার মাত্র ৮ কার্যদিবসের মধ্যে এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করা হলো, যা দেশের বিচারিক ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি রবিউল সিকদার আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ২০ জুলাই বিকেলে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মফিজুর রহমানের শিশু কন্যা জান্নাতুল মাওয়াকে ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যা করে প্রতিবেশী রবিউল সিকদার। পরে অচেতন অবস্থায় নিজ ঘরের খাটের ওপর কাঁথা দিয়ে মোড়ানো অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরের দিন অর্থাৎ ২১ জুলাই স্থানীয় জনতার সহায়তায় পুলিশ আসামি রবিউলকে গ্রেপ্তার করে। একই দিনে নিহতের পিতা বাদী হয়ে নড়াইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে মাত্র ১১ কার্যদিবসের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালত মামলাটির গুরুত্ব বিবেচনা করে দ্রুত শুনানির ব্যবস্থা করে। মাত্র ৮ কার্যদিবসে পুলিশ, চিকিৎসক ও নিহতের পরিবারসহ মোট ২৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করে আদালত এই চূড়ান্ত রায় প্রদান করেন। রায়ের পর নিহতের পিতা-মাতা স্বস্তি প্রকাশ করেছেন এবং অবিলম্বে এই রায় কার্যকরের দাবি জানিয়েছেন।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন