সর্বশেষ

সারাদেশ

মহাসড়কে গাছের ফাঁকে আটকে পড়া চালককে উদ্ধার করল ফায়ার সার্ভিস

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ৪:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে এক সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক গুরুতর আহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গাছের মাঝখানে আটকে গেলে ফায়ার সার্ভিস এসে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে তাঁকে উদ্ধার করে। বর্তমানে আহত চালক চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১৮ আগস্ট) সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন ভবেরচর কলেজ রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঢাকা অভিমুখী লেনে চলন্ত একটি কাভার্ড ভ্যান সামনে থাকা অজ্ঞাত একটি গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানটি সড়কের পাশে থাকা দুটি গাছের মাঝখানে ঢুকে যায়।

দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। অত্যাধুনিক হাইড্রোলিক ইকুইপমেন্ট স্প্রেডারের সাহায্যে অত্যন্ত সতর্কতার সাথে চালককে জীবিত ও অক্ষত অবস্থায় কেবিন থেকে বের করে আনা সম্ভব হয়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত চালকের নাম ইস্কান্দার মিয়া (৫১)। তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাসিন্দা। ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে তাঁকে দ্রুত চিকিৎসার জন্য গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন