সর্বশেষ

সারাদেশ

উল্লাপাড়ায় এনজিও পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ২:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আরিফুল ইসলাম আরিফ নামে এক এনজিও পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে স্থানীয় একটি বাগান থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে স্থানীয় থানা পুলিশ।

নিহত আরিফুল ইসলাম উপজেলার দুর্গানগর গ্রামের দানেজ আলীর ছেলে। তিনি স্থানীয় 'সোনার বাংলা পল্লী উন্নয়ন সংস্থা' নামক একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে একটি মেহগনি গাছের বাগানে আরিফুলের ঝুলন্ত দেহ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নিজেদের হেফাজতে নেয়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পুলিশ তদন্ত প্রক্রিয়া অব্যাহত রেখেছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন