সর্বশেষ

জাতীয়

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস, টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ৬:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে নেমেই স্মরণীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। ঐতিহাসিক এই জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ভিডিও কল করে টাইগারদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী

রোববার (১৬ আগস্ট) ডারউইনের ম্যাচারারা ওভালে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের কীর্তি গড়ল বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ এখন ১-০ ব্যবধানে এগিয়ে।

ম্যাচে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ১৯৮ রানে অলআউট হয়। জবাবে বাংলাদেশ ৪২৬ রান করে ২২৮ রানের বড় লিড নেয়। বাংলাদেশের হয়ে তানজিদ হাসান ১০১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস থামে ২৮৪ রানে। ফলে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রান। এক উইকেট হারিয়েই সেই লক্ষ্য পেরিয়ে যায় বাংলাদেশ।

বাংলাদেশের জয়ে বল হাতে বড় ভূমিকা রাখেন হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজ। হাসান মাহমুদ ম্যাচে মোট ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। মেহেদী হাসান মিরাজও দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ পাঁচ উইকেট শিকার করেন।

বাংলাদেশ দল যখন ঐতিহাসিক জয় নিশ্চিত করে, তখন কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ম্যাচ শেষ হওয়ার পর তিনি ভিডিও কলে বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অভিনন্দন জানান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আব্দুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার।

এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের পক্ষ থেকেও ক্রিকেটারদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদেরই মাটিতে বাংলাদেশের এই জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। পাশাপাশি পরের টেস্টেও ভালো খেলার মাধ্যমে সিরিজ জয়ের সম্ভাবনাকে সাফল্যে রূপ দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

এর আগে ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়েছিল বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়ার মাটিতে জয় পেয়ে দুই দলের টেস্ট লড়াইয়ে নতুন অধ্যায় যোগ করল বাংলাদেশ। ঐতিহাসিক এই জয়ে দুই ম্যাচের সিরিজে বাংলাদেশের সামনে এখন সিরিজ জয়ের সুযোগ তৈরি হয়েছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন