সর্বশেষ

জাতীয়

সড়কপথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী, কিশোরগঞ্জে এটিই প্রথম সফর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকাল সোয়া ৯টার দিকে গুলশানের বাসার সামনে থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহর রওনা হয়। সফরে তিনি জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রোববার সকাল সোয়া ৯টার দিকে গুলশানের বাসার সামনে থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহর কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়।

সরকার গঠনের পর কিশোরগঞ্জে এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর। সফরে তিনি কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে পোনা অবমুক্তকরণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর সাড়ে ১২টার দিকে কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন।

দুপুর ১টার দিকে কটিয়াদীর আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। একই অনুষ্ঠানে জাতীয় মৎস্য পদক বিতরণ করা হবে।

এরপর বেলা আড়াইটার দিকে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সোয়া ৩টার দিকে সার্কিট হাউসে মধ্যাহ্নভোজের আয়োজন রয়েছে।

সফরের শেষ কর্মসূচি হিসেবে বিকেল ৪টার দিকে পুরোনো কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তারেক রহমান। সেখানে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সম্মানী প্রদান করা হবে।

এসব কর্মসূচি শেষ করে সন্ধ্যায় কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন