সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় আল-আরাফাহ ব্যাংকের গ্রাহকের টাকা আত্মসাৎ, ক্যাশিয়ার গ্রেপ্তার

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ২:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা আত্মসাতের চাঞ্চল্যকর মামলায় আউটলেটের পলাতক ক্যাশিয়ার মো. রিয়াদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার বিমানবন্দর এলাকা থেকে কলাপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে একই মামলায় ব্যাংকের শাখা ব্যবস্থাপককেও গ্রেপ্তার করা হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে অবস্থিত আল-আরাফাহ ইসলামী ব্যাংক আউটলেট শাখার গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই এজাহারভুক্ত আসামি রিয়াদুল ইসলাম পলাতক ছিলেন। অভিযুক্ত রিয়াদুল কলাপাড়ার মোস্তফাপুর গ্রামের রহিম বাদশার ছেলে এবং ওই আউটলেটের ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানার এসআই ফোরকান মিয়ার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল রাজধানী ঢাকার এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করে। মঙ্গলবার রাতে সেখান থেকে অভিযুক্ত ক্যাশিয়ার রিয়াদুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এর আগে, গ্রাহকদের বিপুল পরিমাণ অর্থ লোপাটের এই একই মামলায় পুলিশ জোরদার অভিযান চালিয়ে গত রবিবার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা থেকে ওই আউটলেটের ম্যানেজার মো. রাহাত ইসলামকে গ্রেপ্তার করে। ব্যাংকের এই দুই কর্মকর্তার যোগসাজশে সাধারণ গ্রাহকদের আমানতের টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

কলাপাড়া থানার এসআই ফোরকান মিয়া এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে গ্রেপ্তারকৃত রিয়াদুল ইসলামকে কলাপাড়ায় নিয়ে আসা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। এই চক্রের সাথে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন