সর্বশেষ

জাতীয়

‘নজরুল সম্মাননা’ পেলেন অধ্যাপক গাউসুর রহমান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ ১২:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কবি, প্রাবন্ধিক, গবেষক ও কলামিস্ট অধ্যাপক গাউসুর রহমানকে ‘নজরুল সম্মাননা’ দিয়েছে ফেনী সাহিত্য সভা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ফেনীতে আগমনের শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
ফেনী-১ আসনের সম্মানিত সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু এর কাছ থেকে নজরুল সম্মাননা স্মারক গ্রহণ করছেন কবি, প্রাবন্ধিক ও এইমাত্র এর বিশেষ প্রতিনিধি অধ্যাপক গাউসুর রহমান।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ফেনীতে আগমনের শতবর্ষ উপলক্ষে ফেনী সাহিত্য সভা আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে অধ্যাপক গাউসুর রহমানকে ‘নজরুল সম্মাননা’ প্রদান করা হয়েছে।

অধ্যাপক গাউসুর রহমান কবিতা ও প্রবন্ধচর্চার পাশাপাশি গবেষণা ও কলাম লেখায়ও যুক্ত রয়েছেন। তিনি ‘এইমাত্র’ পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু। তিনি অধ্যাপক গাউসুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

এ সময় স্থানীয় সাহিত্যিক, প্রাবন্ধিক, সংস্কৃতিসেবী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে ফেনীর ঐতিহাসিক সম্পর্ক এবং তাঁর সাহিত্য ও সাংস্কৃতিক অবদান নিয়ে আলোচনা করা হয়।

ফেনীতে নজরুলের আগমনের শতবর্ষ উদযাপনের এ আয়োজনের মধ্য দিয়ে সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মান জানানোর পাশাপাশি নতুন প্রজন্মের কাছে নজরুলের জীবন ও সৃষ্টিকর্ম তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন