সর্বশেষ

সারাদেশ

জামালপুরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করল ৩৫ বিজিবি

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ৫:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুর শহরের চন্দ্রা ঘুন্টি থেকে স্টেডিয়াম পর্যন্ত জলাবদ্ধতায় ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৩০০ মিটার সড়ক মেরামত করেছে ৩৫ বিজিবি। সোমবার সকালে এই সংস্কার কাজের উদ্বোধন করেন ৩৫ বিজিবির অধিনায়ক। এই উদ্যোগের ফলে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন লিংক রোডের যাত্রীদের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
রাস্তা মেরামতে বিজিবি

স্থানীয় সূত্রে জানা গেছে, অতিবৃষ্টি ও দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে চন্দ্রা ঘুন্টি থেকে স্টেডিয়াম পর্যন্ত সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছিল। এতে চরম দুর্ভোগে পড়েন চন্দ্রা, হাট চন্দ্রা, পলাশতলা মিয়াবাড়িসহ মেলান্দহ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ লিংক রোডে চলাচলকারী সাধারণ মানুষ ও যানবাহন চালকেরা। জনভোগান্তি দূর করতে অবশেষে এগিয়ে আসে জামালপুর ৩৫ বিজিবি।

রাস্তাটি সংস্কারে জামালপুর পৌরসভার পক্ষ থেকে ড্রেজার ও প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে সহায়তা করা হয়। বিজিবি সদস্য ও পৌরসভার যৌথ প্রচেষ্টায় রাস্তার খানাখন্দ ভরাট করে চলাচলের উপযোগী করে তোলা হয়েছে। বিজিবির এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার ভুক্তভোগী সাধারণ যাত্রীরা।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি জানান, সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ করতে বিজিবি ও পৌরসভার যৌথ উদ্যোগে রাস্তা মেরামত কার্যক্রম পরিচালিত হয়েছে। এই সড়ক সংস্কারের ফলে সাধারণ যাত্রীদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

১৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন