তারেক রহমানের আহ্বানে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি
সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ১:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান। কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা অংশ নেন।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। কর্মসূচির আয়োজন করেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান।
কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক অলী উদ্দিন বাবলু, মতিঝিল থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব দেলোয়ার হোসেন এবং শাহবাগ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সজল হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়া স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, সাবেক নেতারা, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন থানার সাবেক নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। আয়োজকেরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বাড়াতে নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি পালন করা প্রয়োজন।
১২৭ বার পড়া হয়েছে