সর্বশেষ

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কার্যালয় থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করা হয়। তবে এগুলো কার নামে নেওয়া হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, বিএনপির পক্ষে একটি মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। অন্যটি সংগ্রহ করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে দুই মনোনয়নপত্রে কোন ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হবে, সে বিষয়ে দল বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ইসি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি পদে একই ব্যক্তির নামে একাধিক মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ রয়েছে। কোনো একটি মনোনয়নপত্রে ভুল বা ত্রুটি থাকলে বিকল্প মনোনয়নপত্রটি বিবেচনায় নেওয়ার সুযোগ রাখতেই সাধারণত এমনটি করা হয়। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নির্বাচনের সময়ও একইভাবে দুটি মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া হয়েছিল।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন জাতীয় সংসদের সদস্যরা। সাধারণত সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকা ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি নির্বাচিত হন। এ কারণে অতীতে বেশির ভাগ ক্ষেত্রেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ভোটাভুটির প্রয়োজন হয়নি।

তবে এবারের নির্বাচনে পরিস্থিতি কিছুটা ভিন্ন হতে পারে। জাতীয় সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে। ফলে শেষ পর্যন্ত একাধিক প্রার্থী থাকলে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণের প্রয়োজন হবে।

ইসি জানিয়েছে, একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশনকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন