সর্বশেষ

সারাদেশ

জামালপুরে দরিদ্রদের অনুদান ও মিলি ভাতের মেহমান খানা

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ১০:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুর সদরের রশিদপুরে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ এবং ঐতিহ্যবাহী ‘মিলি ভাত’ অনুষ্ঠানের আয়োজন করেছে আসলান ফাউন্ডেশন। বৃহস্পতিবার সামাজিক এই অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জামালপুর সদর ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেস আলী মামুন রশিদপুর ইউনিয়নে আয়োজিত আসলান ফাউন্ডেশনের সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে এবং কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আম জনতা পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ, আসলান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শান্ত ইসলাম নাঈম, মোঃ সুজন আহমেদ, আনিসুর রহমান এবং মোহাম্মদ সাদিকুল ইমাম দুলাল।

আলোচনা সভা শেষে এলাকার ৩০ জন অসহায় ও দুস্থ মানুষের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। একই সাথে উপস্থিত সর্বস্তরের মানুষের জন্য ঐতিহ্যবাহী মিলি ভাতের মেহমান খানা ও প্রীতিভোজের ব্যবস্থা করা হয়।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০