মোংলা বন্দর ও শিল্পাঞ্চল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ৯:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী সরকারি সফরের অংশ হিসেবে তিনি প্রস্তাবিত মোংলা শিল্পাঞ্চল তথা বেজা ইকোনমিক জোনও ঘুরে দেখেন। সফর শেষে আনুমানিক বিকেল ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি এলাকা পরিদর্শন করছেন বলে জানা গেছে। এ সময় তিনি বন্দরের চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক চিঠি সূত্রে জানা গেছে, দিনব্যাপী সরকারি সফরের অংশ হিসেবে প্রথমে তিনি মোংলা বন্দরের জেটি এলাকা ঘুরে দেখবেন। এরপর বিকেল ৩টা ১৫ মিনিটে প্রস্তাবিত মোংলা শিল্পাঞ্চল তথা বেজা ইকোনমিক জোন এলাকা পরিদর্শন করার কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, সরকারি কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বিকেল ৫টায় তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
চিঠিতে আরও জানানো হয়েছে, এ সফরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সঙ্গে থাকবেন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে খুলনা ও বাগেরহাট জেলা প্রশাসন এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করেছে।
এর আগে প্রধানমন্ত্রী সুন্দরবনসহ খুলনা জেলার দাকোপ উপজেলার নলিয়ান এলাকা পরিদর্শন করেন।
১৫২ বার পড়া হয়েছে