সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে মেঝের টাইলস সরিয়ে মিলল মাদকের গুদাম, গ্রেপ্তার ২

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ৯:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর কাটাখালীতে বিশেষ অভিযান চালিয়ে মেঝের টাইলসের তৈরি গোপন গুদাম থেকে বিপুল পরিমাণ মাদক ও নগদ সাড়ে ১১ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চিহ্নিত দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ এই অভিযানে মোট তিন হাজার সাতশ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গঞ্জিকা উদ্ধার করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের বিশেষ অভিযানে কাটাখালী থানার এমাদপুর এলাকা থেকে কুখ্যাত দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. আবুল কালাম আজাদ ও মো. মানিক ইসলাম। গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ তাঁদের বসতবাড়িতে একযোগে এই অভিযান পরিচালনা করে।

অভিযানের প্রথম পর্যায়ে আবুল কালাম আজাদের বাড়ি থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা এবং নগদ অর্থ উদ্ধার করা হয়। পরবর্তীতে তাঁকে নিবিড় জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অপর আসামি মানিক ইসলামের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে মানিক ইসলামের বসতঘরের মেঝের টাইলস সরিয়ে বিশেষ কায়দায় তৈরি মেঝের নিচের ড্রামের গোপন গুদাম আবিষ্কৃত হয়। সেখান থেকে ব্যাগভর্তি ৩ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ১১ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকা ও একটি মোবাইল সেট জব্দ করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মানিক দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে সীমান্তঘেঁষা এলাকা থেকে মাদক এনে বড় ধরনের চক্র পরিচালনা করছিলেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও অস্ত্র আইনে অন্তত আধা ডজন মামলা রয়েছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০