সর্বশেষ

সারাদেশ

শরীয়তপুরে ১০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক মূল হোতা

মেহেদী হাসান, শরীয়তপুর
মেহেদী হাসান, শরীয়তপুর

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ৭:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
শরীয়তপুর সদর পৌরসভার বাঘিয়া এলাকা থেকে ১০৫ পিস ইয়াবাসহ মিরাজ সরদার নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পালং মডেল থানা পুলিশ। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চতুর মূল হোতা খবির ছৈয়াল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলমের নেতৃত্বে একটি চৌকস দল সম্প্রতি পৌরসভার বাঘিয়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে মিরাজকে আটক করার পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মিরাজ সরদার পালং ইউনিয়নের ভূচুরা গ্রামের শুকুর সরদারের ছেলে। অন্যদিকে, পালিয়ে যাওয়া অভিযুক্ত খবির ছৈয়াল ডোমসার ইউনিয়নের কোয়ারপুর গ্রামের মৃত আশ্রাফ ছৈয়ালের ছেলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খবির দীর্ঘদিন ধরে বাঘিয়া, উত্তর পালং, কুড়াসী ও প্রেমতলাসহ বেশ কয়েকটি এলাকায় মাদকের সিন্ডিকেট গড়ে তুলেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে খবির নিয়মিত এসব এলাকায় অবৈধ মাদক বিক্রি ও সরবরাহ করে আসছিল। এর আগেও সে একাধিকবার পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হলেও পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে ফের একই অপরাধে জড়িয়ে পড়ে।

পালং মডেল থানার কর্মকর্তা মো. শাহ আলম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া শেষ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। একইসঙ্গে পলাতক মূল হোতা খবির ছৈয়ালকে গ্রেফতার করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

১৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০