সর্বশেষ

সারাদেশ

কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে পর্যটকবাহী বাস উল্টে আহত ৩০

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ৩০ জন পর্যটক আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার বান্দ্রা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পর্যটকরা কুয়াকাটার বিচ কার্নিভাল উপভোগ করার উদ্দেশ্যে ঢাকা থেকে বাসটিতে রওয়ানা দিয়েছিলেন। অভিযোগ রয়েছে, ঘটনার সময় বাসের চালক অসাবধানতার পরিচয় দেন এবং তার পরিবর্তে হেলপার গাড়িটি চালাচ্ছিলেন। দুর্ঘটনার পরপরই চালক ও তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন ১৮ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মো. কালাম, সজীব, রাবেয়া, নিজাম, বেল্লাল, আকাশ, নাজমুল, ইসমাইল, সালমা বেগম, তাসফী, সাকুর, এনামুল, সোবাহান, ইমরান, এনায়েত, কাওসার ও নাসিমা।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাইফুল ইসলাম জানান, আহত প্রত্যেককেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তবে কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০