সর্বশেষ

সারাদেশ

গ্যাস-বিদ্যুৎ সংকট ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে ১১ দলের স্মারকলিপি

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও
স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশজুড়ে তীব্র গ্যাস সংকট, লোডশেডিং এবং বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য। বুধবার (৬ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ১১ দফা দাবি সংবলিত এই স্মারকলিপি পেশ করা হয়। জনদুর্ভোগ নিরসনে সরকারের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন জোটের নেতারা।

স্মারকলিপি গ্রহণ করে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল হক জোটের নেতাদের আশ্বস্ত করেন। তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে স্মারকলিপিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে। স্মারকলিপিতে দেশের চলমান অর্থনৈতিক ও সামাজিক সংকটের চিত্র তুলে ধরা হয়।

জোটের নেতারা বলেন, বর্তমানে তীব্র গ্যাস সংকট ও লাগামহীন লোডশেডিংয়ের কারণে দেশের শিল্প উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে করে ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তারা চরম লোকসানের মুখে পড়েছেন। এছাড়া দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি খাতের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

স্মারকলিপিতে গ্রাহকদের ওপর 'ভুতুড়ে বিদ্যুৎ বিল' চাপানোর তীব্র সমালোচনা করা হয়। বিদ্যুৎ সরবরাহ না পেলেও অতিরিক্ত বিল পরিশোধ করতে বাধ্য করায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে নেতৃবৃন্দ উল্লেখ করেন।

এই স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যের জেলা সমন্বয়ক ও জামায়াত সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন আহাম্মদ, এনসিপির জেলা সাধারণ সম্পাদক খলিলুর রহমান, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ইসমাইল বিন হায়দারসহ জোটের শীর্ষ স্থানীয় নেতারা।

কর্মসূচি শেষে নেতৃবৃন্দ হুশিয়ারি দিয়ে বলেন, সাধারণ মানুষের স্বার্থে উত্থাপিত এই ১১ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে আগামীতে আরও কঠোর, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হবে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন