সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, শহিদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ ১:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। এ উপলক্ষে জুলাই আন্দোলনের শহিদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার ময়মনসিংহ টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির সরকার। অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর প্রধান অতিথি তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের সাহসী অবদানের কথা স্মরণ করেন এবং সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন বলেন, এই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের একক অর্জন নয়, বরং এটি সাধারণ মানুষের সম্মিলিত সংগ্রামের ফল। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে রাষ্ট্রের ধারাবাহিক অধিকার আদায়ের লড়াই হিসেবে দেখার আহ্বান জানান।

জেলা পরিষদের প্রশাসক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স তার বক্তব্যে উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস কেবল একটি দিন নয়, এটি জাতির আত্মমর্যাদা প্রতিষ্ঠার ঐতিহাসিক স্মারক। দেশের বীর জনগণের শক্তিকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

এর আগে, সকাল ১০টায় ময়মনসিংহের ঢাকা বাইপাস মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে স্থানীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদসহ প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আলোচনা সভার শেষ পর্বে জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্য এবং আহত বীর যোদ্ধাদের হাতে বিশেষ সম্মাননা স্মারক ও সংবর্ধনা তুলে দেওয়া হয়।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন