সর্বশেষ

সাহিত্য

অর্জন রক্ষার তীব্রতা

লাকি জাদু
লাকি জাদু

বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ৬:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
সহমতের সমাবেশে, রাজপথের মিছিলে,
প্রাণ যাক—ভয় নেই, একসাথে কি ছিলে
গণ অভ্যুত্থানের দিনে জনতার জোয়ার,
প্রাপ্তি, অস্থিরতা —স্মৃতি আজও অম্লান তার।
লাকি জাদু

যে অর্জন রক্তে লেখা, যতনে রেখো তা,
জনতার সেই বিজয় যেন হারিয়ে না যায় কভু আর। ক্ষমতার প্রলোভনে আজ দায়সারা বোঝানো, নিরুপায় জনগণ দেখে—স্বপ্নগুলো ক্ষয়ানো।

সংগ্রাম শুধু প্রতিহত করা—এ কথা নয়,
অর্জন রক্ষা করাও সংগ্রাম, সত্যেরই পরিচয়।
যে বিজয় ছিল জনতার, যে স্বপ্ন ছিল সবার,
স্বার্থের কাছে বিকিয়ে দিলে—কী মূল্য সেই অর্জনের আর?

ক্ষমতার মসনদ ক্ষণিক, জনতার স্মৃতি দীর্ঘ,
মিথ্যার প্রাসাদ ভেঙে পড়ে, সত্য থাকে চিরস্থির। অর্জন যদি বিক্রি হয়, বিবেক যদি হয় হীন— ইতিহাসের আদালতে সে-ই হবে পরাজিত দিন।

অর্জন বিক্রি হওয়া মন—নেহায়েতই আবর্জনা, ইতিহাসের পাতায় তার থাকে না কোনো ঠিকানা।জনতার রক্তে লেখা জয়, জনতারই অধিকার—অর্জন বেচে যারা হাসে, ইতিহাস ক্ষমা করে না আর।

৪০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০