সর্বশেষ

সারাদেশ

পাবনায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন, সচেতনতায় গুরুত্বারোপ

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

সোমবার, ৩ আগস্ট, ২০২৬ ৯:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
নবজাতকের সুস্বাস্থ্য নিশ্চিতকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাবনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং পাবনা সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিশুর জন্মের পর মাতৃদুগ্ধ পানের গুরুত্ব তুলে ধরা হয়। সোমবার সকালে সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে একটি বিশেষ র‍্যালি ও পরে আলোচনা সভার মাধ্যমে এই সপ্তাহব্যাপী কর্মসূচির সূচনা ঘটে।
আলোচনা সভা

'জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান’—এই প্রতিপাদ্যকে ধারণ করে পাবনা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা শিশুর জীবনের প্রথম ঘণ্টায় শালদুধের প্রয়োজনীয়তা এবং প্রথম ছয় মাস কেবল মায়ের বুকের দুধ খাওয়ানোর বিজ্ঞানসম্মত গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

পাবনার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কুদরাতুল্লাহের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ খায়রুল কবির এবং পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক এ বি এম শরিফুল হক। বক্তারা বলেন, শিশুর শারীরিক ও মানসিক বিকাশের প্রথম এবং প্রধান বুনিয়াদ হলো মায়ের দুধ, যা কোনো কৃত্রিম খাবার দিয়ে প্রতিস্থাপন সম্ভব নয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য দেন সিনিয়র তথ্য কর্মকর্তা সামিউল আলম, জেলা শিক্ষা অফিসের ট্রেনিং কো-অর্ডিনেটর আশরাফুল আলম এবং মেডিকেল অফিসার ডাঃ রাফিয়া আফরোজ ও ডাঃ আমিনুল হক পলাশ। তারা স্বাস্থ্য বিভাগের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সর্বসাধারণের মাঝে এই বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

বক্তারা দুই বছর বা তারও বেশি সময় পর্যন্ত পরিপূরক খাবারের পাশাপাশি মায়ের দুধ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। মাতৃদুগ্ধ পানের হার বাড়াতে এবং এ সংক্রান্ত কুসংস্কার দূর করতে সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন