সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে ‘ক্লিন ময়মনসিংহ’ ও ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালন

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

সোমবার, ৩ আগস্ট, ২০২৬ ১:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পালিত হচ্ছে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযান। জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হওয়া এই ‘ক্লিন ময়মনসিংহ’ ও ‘ক্লিন সানডে’ কর্মসূচি জেলার আড়াই হাজারেরও বেশি বিদ্যালয়ে ইতোমধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।

এই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি শম্ভুগঞ্জ ইউসি উচ্চ বিদ্যালয়ে এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের আয়োজন করা হয়। শিক্ষক, শিক্ষার্থী এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মিলিতভাবে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ূন কবির সরকার।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার তাঁর বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সুস্থ মনন গঠনে সবুজ গাছপালা রোপণের কোনো বিকল্প নেই। স্কুলের আঙিনা পরিষ্কার ও বৃক্ষরোপণ শিক্ষার্থীদের মাঝে গভীর দেশপ্রেম এবং প্রকৃতিপ্রেমের জন্ম দেবে, যা আমাদের সমাজকে আরও ইতিবাচক ও মানবিক করে তুলবে।

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের এই ব্যতিক্রমী ও সময়োপযোগী উদ্যোগের ফলে প্রতি রোববার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। উক্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহছিনা খাতুনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন