সর্বশেষ

সারাদেশ

৭ মাসে কোরআনের হাফেজ আবু বকর সানিকে সংবর্ধনা

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

সোমবার, ৩ আগস্ট, ২০২৬ ১:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাত্র সাত মাসে পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজ হওয়া ১২ বছর বয়সী শিক্ষার্থী আবু বকর সানিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে মাদরাসা প্রাঙ্গণে ইসলাহী মাহফিলের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় অবস্থিত জমিরিয়া শামসুল উলুম মাদরাসায় এ সংবর্ধনা ও ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়। গত শনিবার সন্ধ্যায় মাদরাসা কর্তৃপক্ষ আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় আলেম, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জমিরিয়া শামসুল উলুম মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী কাজী মো. সেলিম রেজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া আরাবিয়া রামপুরা মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস আল্লামা ইয়াহিয়া মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া আরাবিয়া উলুকান্দী সোনারগাঁয়ের প্রিন্সিপাল মুফতি জহিরুল ইসলাম, জামায়াতে ইসলামী সোনারগাঁ শাখার সাবেক সভাপতি ড. আজগর আলী এবং বিজয় টিভির স্টাফ রিপোর্টার সোহেল রানা।

এ ছাড়া অনুষ্ঠানে সোনারগাঁ প্রেস ক্লাবের সহ-সভাপতি ফজলে রাব্বী সোহেল, স্বপ্নর ভিজ্যুয়াল ইফেক্ট আর্টিস্ট মো. হোসাইন আলী, নবীন হাফেজ আবু বকর সানির চাচা আসাদুজ্জামান, মাদরাসা কমিটির সাধারণ সম্পাদক ফাহাদ বিন আহছান ঝিমিসহ অনেকে বক্তব্য দেন।

বক্তারা আবু বকর সানির কোরআন মুখস্থ করার সাফল্যের প্রশংসা করেন এবং তার ভবিষ্যৎ শিক্ষা ও জীবনের জন্য শুভকামনা জানান। পরে জমিরিয়া শামসুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা তোফাজ্জল হুসাইন ফরিদী দোয়া পরিচালনা করেন।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন