সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে সড়কের পাশ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

শনিবার, ১ আগস্ট, ২০২৬ ১১:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের উলিপুরে সড়কের পাশ থেকে হামিদুল ইসলাম ওরফে বাবু নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে শনিবার সকালে নিরাশির পাথার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি এটি হত্যাকাণ্ড হলেও পুলিশের ধারণা এটি সড়ক দুর্ঘটনা হতে পারে।
মরদেহ উদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হামিদুল ইসলাম (২৮) উপজেলার পশ্চিম সাদুল্যা এলাকার জাবেদ আলীর ছেলে। শনিবার সকালে উলিপুর-চিলমারী সড়কের পাশে একটি রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নিজেদের হেফাজতে নেয়।

নিহতের শরীরে বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামিদুলের চোখ, মুখ ও বাম কানে রক্ত জমাট বেঁধেছিল এবং তার বাম পায়ের বুড়ো আঙুলেও আঘাতের ক্ষত লক্ষ্য করা গেছে। এই রহস্যজনক আঘাতের ফলে স্থানীয়দের মনে নানা সন্দেহের দানা বাঁধছে।

নিহতের পরিবারের সদস্যদের দাবি, এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়। পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করার পর লাশটি রাস্তার পাশে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন