সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় অপপ্রচারের প্রতিবাদ ও সনাতনী পরিবারের নিরাপত্তার দাবি

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

শনিবার, ১ আগস্ট, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ জানিয়েছে উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট। একই সঙ্গে স্থানীয় চার সনাতন ধর্মাবলম্বী পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।
সংবাদ সম্মেলন

কলাপাড়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক দেবাশীষ সিকদার কলাপাড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে নীলগঞ্জ ইউনিয়নের ভুক্তভোগী চার সনাতনী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে দেবাশীষ সিকদার অভিযোগ করেন, একটি ভূমিদস্যু চক্র দীর্ঘদিন ধরে তাদের জমি দখলের চেষ্টা করছে। এর প্রতিবাদ করায় এবং প্রতিপক্ষের বিরুদ্ধে আদালতে মামলা থাকায় কুচক্রী মহলটি উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের সম্মানহানি করতে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে।

তিনি জানান, বিরোধীয় জমির মালিকানা নিয়ে কলাপাড়া সিনিয়র সহকারী জজ আদালতে মামলা বিচারাধীন রয়েছে। আদালত ইতিমধ্যে প্রতিপক্ষের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন। কিন্তু সেই আদেশ অমান্য করে জমি দখলের পাঁয়তারা চালানো হচ্ছে এবং সনাতনী পরিবারগুলোকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে।

অভিযোগের বিষয়ে প্রতিপক্ষ খোকন মন্ডল জানান, আরএস এবং বিএস রেকর্ড অনুযায়ী পৈতৃক সূত্রে তারা এই জমির প্রকৃত মালিক। তাদের জমি দখল করতেই মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের আশ্রয় নেওয়া হয়েছে। তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন দাবি করেছেন।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন