সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত সাংবাদিক

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শনিবার, ১ আগস্ট, ২০২৬ ৫:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের টেপাখোলা স্লুইসগেট এলাকায় পেশাগত দায়িত্ব পালনের সময় ছিনতাইকারী চক্রের বর্বরোচিত হামলায় গুরুতর জখম হয়েছেন সাংবাদিক জাকিব আহমেদ। বৃহস্পতিবার রাতে সিসিটিভি ফুটেজ ও বক্তব্য সংগ্রহের সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে রক্তাক্ত করা হয়। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত সাংবাদিক

আহত জাকিব আহমেদ স্থানীয় দৈনিক ফতেহাবাদ পত্রিকা ছাড়াও ঢাকার একটি জাতীয় দৈনিক ও আইটি টিভিতে কর্মরত আছেন। ঘটনার দিন রাতে শহরের টেপাখোলা মদনখালী সুইসগেট সংলগ্ন ওয়েস্ট ম্যানেজমেন্ট ডাম্পিং সেন্টারের সামনে এই হামলার শিকার হন তিনি। দুর্বৃত্তরা ধারালো কাঁচি দিয়ে তার পিঠ, কাঁধ ও কোমরে উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত জখম করে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে সালথা এলাকার এক যুবক তার বাগদত্তাকে নিয়ে ওই এলাকায় ঘুরতে গেলে ছিনতাইকারীদের খপ্পরে পড়েন। দুর্বৃত্তরা ওই নারীর শ্লীলতাহানির চেষ্টা করে এবং তাদের কাছ থেকে স্বর্ণের আংটি ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও অভিযুক্ত আল আমীনের বক্তব্য নিতে যান সাংবাদিক জাকিব।

বক্তব্য রেকর্ড ও মোবাইল ফোনে ভিডিও ধারণের সময় ছিনতাইকারীরা লাঠি দিয়ে আঘাত করে জাকিবের মোবাইল ফোনটি ভেঙে ফেলে। এরপরই সংঘবদ্ধ চক্রটি ধারালো অস্ত্র ও কাঁচি দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, টেপাখোলা স্লুইসগেট এলাকায় ঘুরতে আসা সাধারণ মানুষ প্রতিনিয়ত এই গ্যাংটির হাতে হেনস্তা ও সর্বস্ব হারাচ্ছেন। দুই দশক আগে নদী ভাঙনের শিকার কিছু পরিবারকে মানবিক কারণে এখানে অস্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়া হয়েছিল। বর্তমানে সেসব পরিবারের বখাটে যুবকেরা জড়ো হয়ে এই অপরাধচক্র গড়ে তুলেছে।

এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কোতোয়ালি থানার পরিদর্শক সুকান্ত পাল জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন