সর্বশেষ

সারাদেশ

খুলনায় গভীর রাতে যুবলীগ কর্মীকে গুলি করে ও কুপিয়ে হত্যা

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ ৪:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনার দক্ষিণ টুটপাড়ায় গভীর রাতে এক যুবলীগ কর্মীকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের নাম মো. ইসমাইল (৩২)। এই হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ইসমাইল

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মো. ইসমাইল দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকার মো. শাজাহানের ছেলে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক সোয়া বারোটার দিকে তিনি নিজ এলাকায় অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এতে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর রক্তাক্ত জখম হন।

গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে ইসমাইলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

can ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। দুর্বৃত্তরা কেবল মাথায় গুলিই করেনি, মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে মাথায় উপর্যুপরি আঘাতও করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে।

পুলিশ আরও জানিয়েছে, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই নৃশংস খুনের ঘটনার পর থেকে দক্ষিণ টুটপাড়া এলাকায় এক থমথমে ও আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘাতকদের শনাক্ত করতে চিরুনি অভিযান শুরু হয়েছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন