সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে রিকশা স্ট্যান্ড দখলমুক্ত করার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ৪:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর পৌর এলাকার বেদখল হওয়া রিকশা স্ট্যান্ডগুলো দ্রুত দখলমুক্ত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন। আজ বুধবার সকালে শহরের একটি বিক্ষোভ মিছিল শেষে অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।

ফরিদপুর জেলা ব্যাটারিচালিত রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক শ্রমিক অংশ নেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের আলিপুর মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রধান ডাকঘরের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শ্রমিক নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ফরিদপুর পৌরসভার বিভিন্ন জনবহুল এলাকায় রিকশাচালকদের জন্য নির্ধারিত একাধিক স্ট্যান্ড থাকলেও প্রভাবশালী মহল সেগুলো অবৈধভাবে দখল করে রেখেছে। ফলে চালকরা তাদের রিকশা নির্দিষ্ট স্থানে রাখতে পারছেন না। বাধ্য হয়ে সড়কের ওপর রিকশা দাঁড় করিয়ে রাখতে হচ্ছে, যা প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি করছে এবং পথচারীদের চলাচলে চরম বিঘ্ন ঘটাচ্ছে।

বক্তারা অবিলম্বে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকার অবৈধ দখল উচ্ছেদের জোর দাবি জানান। এর মধ্যে বিশেষভাবে শ্যামলী পৌর মার্কেটের সামনে, তিতুমীর বাজারের ১ নম্বর গেট সংলগ্ন রিকশা স্ট্যান্ড, থানার মোড় এবং হাজী শরীয়তউল্লাহ বাজার এলাকার স্ট্যান্ডগুলো দ্রুত দখলমুক্ত করে সাধারণ চালকদের জন্য উন্মুক্ত করার কথা উল্লেখ করা হয়।

সংগঠনের সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন শ্রমিক নেতা মো. সোহাগ, নুরুদ্দিন খান, আককাছ জমাদার, মো. রতন ও মো. মুননুসহ জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ। তারা বলেন, স্ট্যান্ডগুলো উদ্ধার করা হলে রিকশাচালকদের স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহের সুযোগ তৈরি হবে এবং শহরের ট্রাফিক শৃঙ্খলা ফিরে আসবে।

সমাবেশ শেষে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেওয়া হয়। ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন উপস্থিত হয়ে রিকশাচালকদের এই স্মারকলিপি গ্রহণ করেন এবং বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন