সর্বশেষ

সারাদেশ

ভালুকায় বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, দুটি ঘর ভাঙচুর ও উচ্ছেদের চেষ্টা

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ১১:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি বসতবাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গ্রামে সংঘটিত এই হামলায় দুটি ঘর ভাঙচুর ও পরিবারটিকে উচ্ছেদের চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বসতবাড়িতে সন্ত্রাসী হামলা

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের মৃত আব্দুল আলী আকন্দের ছেলে রফিকুল ইসলামের পৈতৃক বসতবাড়িতে সোমবার সকালে এই অতর্কিত হামলা চালানো হয়। অভিযোগ উঠেছে, একই এলাকার আলাউদ্দিনের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি সঙ্ঘবদ্ধ ভাড়াটিয়া সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এই তান্ডব চালায়।

ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান, পাড়াগাঁও মৌজার ১৪৫ নম্বর দাগে অবস্থিত ৪২ শতাংশ জমিটি ভুলবশত প্রতিপক্ষ আলাউদ্দিনের নামে রেকর্ডভুক্ত হয়ে যায়। এই রেকর্ড সংক্রান্ত ত্রুটি ও জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে প্রতিপক্ষ আলাউদ্দিন ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে তার বাড়িতে হামলা চালায় এবং দুটি বসতঘর ভাঙচুর করে জমি দখলের চেষ্টা করে।

অন‍্যদিকে, অভিযুক্ত আলাউদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, বিতর্কিত জমিটি সরকারি নিয়ম মেনে তার নামে বিআরএস রেকর্ডভুক্ত হয়েছে। ফলে তিনি নিজের মালিকানাধীন জমি দখলে নিয়েছেন মাত্র, কোনো ধরণের সন্ত্রাসী হামলা চালানো হয়নি।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করে। এ ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

স্থানীয় সচেতন মহল ও সংশ্লিষ্টরা মনে করছেন, জমির মালিকানা ও রেকর্ডসংক্রান্ত এই জটিলতাটি আইনি প্রক্রিয়া এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিষ্পত্তি হওয়া প্রয়োজন। জানা গেছে, এর আগেও এই জমি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ-দরবার হলেও কোনো স্থায়ী সমাধান মেলেনি।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন