সর্বশেষ

সারাদেশ

সিরাজদিখানে বসতঘরে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল আশপাশের বাড়িঘর

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি টিনশেড বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপ ও প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সময়মতো আগুন নেভানো সম্ভব হওয়ায় আশপাশের বহু বাড়িঘর বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে বেঁচে যায়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, ২২ নভেম্বর ভোর ৪টা ২৬ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সিরাজদিখান ফায়ার স্টেশনে উত্তর আবিরপুর পালবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের তথ্য জানানো হয়। ক্ষতিগ্রস্ত ঘরটি স্থানীয় বাসিন্দা বিষকরম পালের।

সংবাদ পাওয়ার পরই সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করে। কাঠ ও টিনের তৈরি হওয়ায় শিখা দ্রুত ছড়ালেও ফায়ার ফাইটারদের তৎপরতায় আগুন কেবল ওই নির্দিষ্ট ঘরেই সীমাবদ্ধ থাকে। অগ্নিকাণ্ডে ভেতরের আসবাবপত্র বিনষ্ট হলেও কেউ হতাহত হননি।

অগ্নিদুর্ঘটনা রোধে স্থানীয়দের সচেতন থাকার পরামর্শ দিয়েছেন মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম। একই সঙ্গে জরুরি প্রয়োজনে সরাসরি ১০২ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগের আহ্বান জানান তিনি।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০