সরকার কী রাষ্ট্র সংস্কার করতে চায় নাকি চায় ক্ষমতার পুনর্বণ্টন?
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশের রাজনৈতিক সংকট থেকে উত্তরণে কেবল ক্ষমতার পালাবদল নয়, প্রয়োজন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রকৃত সংস্কার। ক্ষমতার বিকেন্দ্রীকরণ, বিচার বিভাগের স্বাধীনতা, নিরপেক্ষ প্রশাসন এবং রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন লেখক ফারূক মাহমূদ।
বাংলাদেশের রাজনৈতিক সংকট কেবল ক্ষমতার পালাবদলের সংকট নয়। এখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, গণতান্ত্রিক সংস্কৃতি ও নাগরিক অধিকারের বিশ্বাসযোগ্যতার সংকটও রয়েছে।
রাজনীতির মাঠে দীর্ঘদিন ধরে দলীয় মেরুকরণের ফলে এখন মৌলিক প্রশ্নটা হচ্ছে, আমরা কি রাষ্ট্র পরিচালনার পদ্ধতি পরিবর্তন করতে চাই নাকি কেবল রাষ্ট্র পরিচালনার অধিকার এক দল থেকে অন্য দলের হাতে তুলে দিতে চায়?
বাংলাদেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে মনে রাখতে হবে, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া মানেই রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে দলের নিয়ন্ত্রণে বাগিয়ে নেওয়ার বৈধতা নয়। বরং গণতন্ত্রের শক্তি হচ্ছে বিরোধী মতের অস্তিত্ব স্বীকার করা, ক্ষমতার সীমারেখা ঠিক করে নেওয়া এবং সকলের কাজের জবাবদিহিতা নিশ্চিত করা।
কিন্তু বাস্তবতা হচ্ছে, যে ৩২টি রাজনৈতিক দলের ওপর টিআইবি ২০২৬ সালে গবেষণা করে, সেখানে দলীয় স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং রাষ্ট্রের অভ্যন্তরীণ গণতন্ত্রে উল্লেখযোগ্য ঘাটতি উঠে এসেছে। জুলাই জাতীয় সনদের ৮৪টি সংস্কার প্রস্তাব বাস্তবায়নেও অগ্রগতির সীমাবদ্ধতা রয়েছে।
অতএব, এখন প্রয়োজন আমাদের পাঁচটি অঙ্গীকার নিশ্চিত করা :
প্রথমত, ক্ষমতার বিকেন্দ্রীকরণ।
দ্বিতীয়ত, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা।
তৃতীয়ত, অবান্তর বিশ্বাস পরিহার করা।
চতুর্থত, প্রশাসনের নির্দলীয় মনোভাব প্রদর্শন এবং
পঞ্চমত, রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখা।
আসুন, ক্ষমতার প্রতিযোগিতাকে রাষ্ট্র বিনির্মাণের সহযোগিতায় রূপান্তর করি। আর ঐক্য মানে ভিন্ন মতের বিলুপ্তি না ভেবে ন্যূনতম জাতীয় স্বার্থে মতের সহাবস্থান নিশ্চিত করি।
আমাদের মনে রাখতে হবে, সরকার মানে রাষ্ট্র নয়। আর রাজনৈতিক দ্ল মানেই জনগণ নয়। সেইসঙ্গে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করলেও তা কোনোভাবেই স্বেচ্ছাচারের লাইসেন্সও নয়।
১১৯ বার পড়া হয়েছে