সর্বশেষ

সারাদেশ

খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

আল মামুন, খাগড়াছড়ি
আল মামুন, খাগড়াছড়ি

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) মো. আবু সাদিক (সাদিক কায়েম)-এর পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনায় প্রতিবেশীদের তাৎক্ষণিক পদক্ষেপের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হঠাৎ বাড়ির ছাদে বিকট শব্দ শুনে ঘুম ভেঙে যায় সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেমের। তিনি বিষয়টি পরীক্ষা করার জন্য ঘরের বাইরে বের হওয়ার চেষ্টা করলে দরজার সামনে কেরোসিন ও পেট্রোলের মিশ্রণ দেখতে পান। একই সঙ্গে বাইরের জানালার পাশে আগুন লাগানোর চেষ্টার স্পষ্ট আলামত চোখে পড়ে।

অস্বাভাবিক বিকট শব্দ এবং আগুনের ধোঁয়া টের পেয়ে স্থানীয় প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পানি ঢালতে শুরু করেন। তাঁদের দ্রুত ও যৌথ প্রচেষ্টায় আগুন মারাত্মক রূপ নেওয়ার আগেই তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে রাতের আঁধারে এমন নাশকতামূলক ঘটনায় পরিবারটির সদস্য এবং পুরো এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনার পর খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, প্রতিবেশীরা নিজেরাই আগুন নেভাতে সক্ষম হওয়ায় ফায়ার সার্ভিস কর্মীদের সেখানে যেতে হয়নি। এদিকে খবর পাওয়া মাত্রই খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু গভীর রাতে ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করেন।

পুলিশ জানিয়েছে, নাশকতার উদ্দেশ্যে দরজায় ও জানালায় আগুন দেওয়ার চেষ্টা করা হলেও বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। কারা এবং কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে তা উদঘাটনে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ। বর্তমানে নয়নপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০