সর্বশেষ

সারাদেশ

মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক সুজন ও যুগ্ম সম্পাদক রাসেল

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ২:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার ২০২৬-২০২৯ মেয়াদের নির্বাচনে দৈনিক যুগান্তরের মতিউর রহমান সভাপতি এবং এটিএন বাংলার শহীদুল ইসলাম সুজন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া যুগ্ম সম্পাদক পদে এইমাত্র.কমের সাজিদুর রহমান রাসেল বিজয়ী হন।

শনিবার মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভা শেষে অনুষ্ঠিত ভোটাভুটিতে এই নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার পর সাড়ে ৫টায় চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

নির্বাচনে মোট ১০টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক ও কার্যকরী সদস্য পদের বিপরীতে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, যার মধ্যে থেকে চূড়ান্তভাবে ১ জন সাধারণ সম্পাদক ও ৩ জন কার্যকরী সদস্য পদে জয়লাভ করেন।

ঘোষিত ফলে বিজয়ী অন্যান্য কর্মকর্তারা হলেন—সহ-সভাপতি পদে মনিরুল ইসলাম মিহির ও এস এম সাইফুল্লাহ, সহ-সম্পাদক পদে রাম-প্রসাদ সরকার দিপু ও আরফিন আহমেদ আপেল, সাংগঠনিক সম্পাদক পদে সোহেল হোসেন, কোষাধ্যক্ষ পদে রানা পারভেজ এবং সমাজসেবা সম্পাদক পদে আফ্রিদি আহাম্মেদ।

কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন রিপন আনসারী, জাহাঙ্গীর আলম ও আবুল বাসার আব্বাসী। নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার গাজী ওয়াজেদ আলম লাভলু এবং কমিশনার খন্দকার সুজন হোসেন ও জাহিদুল হক চন্দন।

এর আগে বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরীর উপস্থিতিতে সভার উদ্বোধন করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম ছারোয়ার ছানু। নির্বাচন শেষে বিজয়ী নেতৃবৃন্দ মানিকগঞ্জের সার্বিক উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০