সর্বশেষ

সারাদেশ

জামালপুরে শিশু নির্যাতন ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় সংবাদ সম্মেলন

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৫:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও গহনা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। অভিযুক্ত প্রতিবেশীর হামলা ও হুমকির প্রতিবাদে রোববার জামালপুর জেলা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ঘটনায় জড়িত নারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিশুটির বাবা-মা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী শিশুর বাবা দুখুলুল আলম বরকত জানান, গত ১৯ নভেম্বর বিকেলে শহরের পাথালিয়া এলাকায় বাড়ির সামনে খেলাধুলার সময় প্রতিবেশী জাকিয়া জান্নাত সুমির সঙ্গে কথাকাটাকাটি কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। শিশুটি তার খেলার সাথিকে উদ্দেশ্য করে একটি মন্তব্য করলে তা নিজের ওপর নিয়ে ক্ষিপ্ত হন ওই নারী।

অভিযোগ মতে, ক্ষোভের বশে ৩০ বছর বয়সী অভিযুক্ত সুমি ওই শিশুর ওপর হামলা চালান। তাকে এলোপাতাড়ি থাপ্পড় মারার পাশাপাশি গলা টিপে শ্বাসরোধের চেষ্টা করেন। একপর্যায়ে শিশুটির গলায় থাকা চার আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা। আহত শিশুটি পালিয়ে গিয়ে পরিবারকে বিষয়টি জানায়।

ঘটনার রাতেই শিশুটির মা সোহানা আক্তার বাদী হয়ে জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে ঘটনার পর উল্টো মিথ্যা অভিযোগ এনে ভুক্তভোগী পরিবারকে নানাভাবে হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তা করার অভিযোগ উঠেছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের জোর দাবি জানিয়েছে নির্যাতিত শিশুর পরিবার।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০