সাভার-আশুলিয়ায় পোশাক কারখানার পরিস্থিতি স্বাভাবিক হলেও বন্ধ ২৩টি
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৩:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের দাবিতে চলমান অসন্তোষের মধ্যে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। রবিবার (২২ নভেম্বর) সকালে অধিকাংশ কারখানায় শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিতে দেখা গেছে। তবে এখনো বন্ধ রয়েছে ২৩টি পোশাক কারখানা।
তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের দাবিতে চলমান অসন্তোষের মধ্যে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে কর্মপরিবেশ স্বাভাবিক হতে শুরু করেছে। রবিবার (২২ নভেম্বর) সকালে শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকদের উপস্থিতি দেখা গেছে। তাঁরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ কর্মস্থলে প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন।
সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের মতোই শ্রমিকেরা কারখানায় যাচ্ছেন। কোথাও বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। এর আগের দিন শনিবারও শিল্পাঞ্চলের পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, এখনো বন্ধ থাকা ২৩টি কারখানার মধ্যে ২১টি শ্রম আইন অনুযায়ী ‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় আরও দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকালে যে শান্তিপূর্ণ পরিস্থিতি দেখা গেছে, তা দিনভর বজায় থাকবে বলে তাঁরা আশাবাদী। তবে কারখানাগুলোতে শ্রমিকদের উপস্থিতি এবং উৎপাদন কার্যক্রমে তাঁদের অংশগ্রহণের ওপর পরিস্থিতি অনেকাংশে নির্ভর করছে।
এদিকে শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গুরুত্বপূর্ণ স্থান ও বিভিন্ন পোশাক কারখানার সামনে তাঁদের উপস্থিতি দেখা গেছে।
১১০ বার পড়া হয়েছে