সর্বশেষ

মতামত

মজুরি নিয়ে লড়াই না করে রাষ্ট্রের মূল সংকট বিবেচনায় নিতে হবে

ফারূক মাহমূদ
ফারূক মাহমূদ

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৩:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতা, শিল্পের উৎপাদনশীলতা ও জনগণের ক্রয়ক্ষমতার সামঞ্জস্য নিশ্চিত না করে সরকারি চাকরিজীবীদের বেতন কিংবা পোশাকশ্রমিকদের মজুরি বাড়ানোর উদ্যোগ অর্থনৈতিক ভারসাম্য নষ্ট করতে পারে বলে মনে করেন ফারূক মাহমূদ। তাঁর মতে, মজুরি ও বেতন নিয়ে বিরোধে না জড়িয়ে জ্বালানি নিরাপত্তা, উৎপাদন ব্যয়, রাষ্ট্রীয় ব্যয় সংযম এবং শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর দিকে গুরুত্ব দিতে হবে।

রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতা উপেক্ষা করে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি কিংবা শিল্পের উৎপাদনক্ষমতা বিবেচনা না করে শ্রমিকদের মজুরি নির্ধারণ; দুটিই অর্থনৈতিক ভারসাম্যকে বিপন্ন করতে পারে।

সরকারি চাকরিজীবীদের বেতন পুনর্নির্ধারণে রাজস্ব, উৎপাদনশীলতা ও জনগণের ক্রয়ক্ষমতার সামঞ্জস্য জরুরি। এসব বিবেচনায় না নিয়ে সরকারি চাকরিজীবীদের খুশি রাখতে বেতন বাড়ানোর উদ্যোগটাই আত্মঘাতি।

একইভাবে গার্মেন্টস শ্রমিকদের ৩০ হাজার টাকা মজুরির দাবি মূল্যায়নেও প্রয়োজন শিল্পের প্রকৃত সক্ষমতা বিবেচনায় নেওয়া এবং শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার নির্মোহ বিশ্লেষণ করা।

বাংলাদেশের রপ্তানি শিল্পকে উচ্চ পরিবহন ও বন্দর-হ্যান্ডলিং ব্যয়, জ্বালানি সংকট, গ্যাস-বিদ্যুতের অনিশ্চয়তা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার চাপ বহন করতে হয়। গভীর সমুদ্রবন্দরের সীমাবদ্ধতা ও ট্রান্সশিপমেন্ট নির্ভরতা উৎপাদন ব্যয় বাড়াচ্ছে। অথচ এসব কাঠামোগত প্রতিবন্ধকতা দূর না করে শ্রমিক- মালিকের বিরোধকে কেবল রাজনৈতিক বক্তৃতায় সীমাবদ্ধ রেখে সমস্যা সমাধান সম্ভব নয়।

অন্যদিকে রাষ্ট্রীয় ব্যয় সংযমে নজর দিতে হবে। সরকারের মেগা প্রকল্পে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তেল, গ্যাস, বিদ্যুত; এক কথায় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কৃষি ভর্তুকি এবং শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা নিশ্চিত করলে দ্রব্য মূল্য কমবে এবং সংকট কিছুটা নিয়ন্ত্রণে আসবে।

আসলে অর্থনীতির ভিত্তি দুর্বল রেখে মজুরি কিংবা বেতন বাড়ানো উন্নয়ন নয়। টেকসই উৎপাদন ব্যবস্থা ও ন্যায্য বণ্টনের সক্ষমতা গড়ে তুলতে পারলেই রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন নিশ্চিত হবে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
মতামত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০