সর্বশেষ

সারাদেশ

জাহেদা সফির মহিলা কলেজে উদ্দীপনাময় পরিবেশে নবীন বরণ অনুষ্ঠিত

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৪:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজে একাদশ শ্রেণি ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নেওয়া হয়েছে। আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে নবীনদের স্বাগত জানায় প্রতিষ্ঠানটি।

শনিবার সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন। কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল হাই আল হাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল বার্সেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নবীন বরণ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মো. আতিকুর রহমান এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব তরুণ হাসান কাজল। বক্তারা নারী ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাধীনতা অর্জনে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। নিজেদের যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তুলে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ছাত্রীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।

আলোচনা পর্বের সমাপ্তি শেষে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক চিত্তাকর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে বর্ণিল নাচ, গান ও আবৃত্তির মাধ্যমে ছাত্রীরা নতুন শিক্ষাবর্ষের সূচনাকে আনন্দমুখর করে তোলেন।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০