সর্বশেষ

আইন-আদালত

শাপলা চত্বর মামলা: অভিযোগ ট্রাইব্যুনালের আমলে, গ্রেপ্তারি পরোয়ানা জারি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ৯:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পলাতক ৩১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শাপলা চত্বর সমাবেশ ঘিরে হত্যার অভিযোগের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেছেন। সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

এর আগে সকাল পৌনে ১১টার দিকে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেন প্রসিকিউটর জহিরুল আমিন। অভিযোগপত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলায় বর্তমানে ১০ জন আসামি গ্রেপ্তার রয়েছেন বলে প্রসিকিউশন জানিয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, শাহরিয়ার কবির, আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।

অন্যদিকে পলাতক আসামিদের মধ্যে শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদসহ আরও কয়েকজন রয়েছেন। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে প্রসিকিউশন।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় মোট ৬১ জন নিহত হওয়ার অভিযোগ রয়েছে। এর মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজন নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এ মামলার খসড়া তদন্ত প্রতিবেদন জমা দেয়। পরে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছিলেন, খসড়া প্রতিবেদনে শেখ হাসিনার পাশাপাশি সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ কয়েকজনের নাম এসেছে। যাচাই-বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মামলার পরবর্তী শুনানি আগামী ১৬ আগস্ট অনুষ্ঠিত হবে।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন