সর্বশেষ

সারাদেশ

সিলেটে বালুভর্তি ডাম্প ট্রাকে ৪৯০ বোতল ফেনসিডিল, গ্রেপ্তার ২

রাজু বিশ্বাস দূর্জয়, সিলেট
রাজু বিশ্বাস দূর্জয়, সিলেট

সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৭:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেটের দক্ষিণ সুরমায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৯০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ একটি ডাম্প ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ট্রাকটিতে বালুর ভেতরে বিশেষ কৌশলে ফেনসিডিলগুলো লুকিয়ে রাখা হয়েছিল।

শনিবার (১ নভেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে দক্ষিণ সুরমা থানা-পুলিশ এ অভিযান চালায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ মামুন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযানে অংশ নেন।

পুলিশ জানায়, দক্ষিণ সুরমা থানার চকের বাজার এলাকায় সোহেল অটো রাইস মিলের সামনে চণ্ডীপুল থেকে জালালপুর সড়কে একটি নম্বরপ্লেটবিহীন বালুভর্তি ডাম্প ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় বালুর ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৯০ বোতল ভারতীয় তৈরি ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে ট্রাকটি জব্দ এবং এর সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেটের কোম্পানীগঞ্জ থানার রাজাপুর এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে মো. নজরুল ইসলাম (৩৪) এবং সিলেট বিমানবন্দর থানার রঙ্গিনটিলা এলাকার ছালিয়া পশ্চিম পাড়ার আসলাম আলীর ছেলে মাহবুব আলম (২১)।

দক্ষিণ সুরমা থানা-পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০