সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে মাস্টাররোল ও মজুরিভিত্তিক কর্মচারীদের মানববন্ধন, ৫ দফা দাবি

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সরকারি প্রতিষ্ঠানে দৈনিক মজুরিভিত্তিক ও মাস্টাররোল কর্মচারীদের বিনা কারণে চাকরিচ্যুত করার প্রতিবাদ এবং চাকরি স্থায়ীকরণের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘পঞ্চগড় জেলা মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি’র ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। পরে তারা ৫ দফা দাবি আদায়ে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
মজুরিভিত্তিক কর্মচারীদের মানববন্ধন

রোববার বেলা সাড়ে ১১টায় পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এই মানববন্ধনে শত শত ভুক্তভোগী কর্মচারী অংশ নেন। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে বক্তারা বৈষম্যমূলক শ্রম নীতির তীব্র প্রতিবাদ জানান এবং অনতিবিলম্বে তাদের চাকরি স্থায়ীকরণের দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, সরকারি বিভিন্ন সংস্থায় মাসের ৩০ দিনই তারা কঠোর পরিশ্রম করলেও তাদের মাত্র ২২ দিনের মজুরি দেওয়া হয়। এছাড়া কোনো নৈমিত্তিক ছুটি বা নারী কর্মচারীদের জন্য মাতৃত্বকালীন ছুটির সময়ে কোনো মজুরি দেওয়া হয় না, যা চরম মানবাধিকার লঙ্ঘন। এই ধরনের অন্যায় ও বৈষম্যমূলক প্রথা বাতিলের দাবি জানান তারা।

আন্দোলনকারী কর্মচারীরা দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা ২০২৫ বাতিলের দাবি জানান। একই সাথে আউটসোর্সিং প্রক্রিয়ায় কর্মীদের রূপান্তর বন্ধ করে বয়স শিথিলপূর্বক স্ব স্ব প্রতিষ্ঠানে চাকরি স্থায়ীকরণের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন কর্মচারীরা। কর্মসূচিতে পঞ্চগড় জেলা মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির উপদেষ্টা আবদুস সুবাহান, আহ্বায়ক তৌফিক এবং সদস্য সচিব উসমানসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন