সর্বশেষ

সারাদেশ

চাকরি স্থায়ীকরণের দাবিতে জামালপুরে মাস্টাররোল কর্মচারীদের মানববন্ধন

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ৪:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টাররোল কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা আউটসোর্সিং প্রক্রিয়া বাতিল করে বয়স শিথিলকরণের মাধ্যমে চাকরিতে পুনর্বহালের জোর দাবি জানান।
মানববন্ধন

বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি জামালপুর জেলা শাখার উদ্যোগে রবিবার সকালে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ভুক্তভোগী কর্মচারীরা অংশ নেন। তাঁরা ‘দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা ২০২৫’ বাতিল করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য প্রদানকালে কর্মচারী সমিতির নেতারা অভিযোগ করেন, বছরের পর বছর ধরে সততা ও দক্ষতার সাথে কাজ করা সত্ত্বেও বহু কর্মচারীকে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হচ্ছে। নতুন করে আউটসোর্সিং প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগের উদ্যোগ নেওয়ায় শত শত পরিবার এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এই বৈষম্যমূলক সিদ্ধান্ত বাতিলের জন্য তাঁরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

সমাবেশে সংগঠনের জামালপুর জেলা শাখার আহবায়ক শাহিনুর রহমান, সদস্য সচিব শামসুজ্জামান সুমন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শান্ত ইসলাম, যুগ্ম আহবায়ক মনজুরুল ইসলাম, সুইটি আক্তার এবং সদস্য মোঃ সৌরভসহ আরও অনেকে বক্তব্য রাখেন। বক্তারা প্রতিটি প্রতিষ্ঠানে কর্মরত দক্ষ শ্রমিকদের বয়স শিথিল করে চাকরিতে স্থায়ী করার আহ্বান জানান।

সমাবেশ শেষে আন্দোলনরত কর্মচারীদের একটি প্রতিনিধি দল জামালপুর জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি লিখিত স্মারকলিপি পেশ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন