সর্বশেষ

সারাদেশ

রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষমেলা উদ্বোধন, ২৫ কোটি চারা রোপণের আহ্বান

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশব্যাপী সবুজায়ন নিশ্চিত করতে রাঙামাটিতে শুরু হয়েছে ফলদ, বনজ ও ঔষধি গাছের পক্ষকালব্যাপী বৃক্ষমেলা। স্থানীয় জিমনেসিয়াম মাঠে আয়োজিত এই বৃক্ষ রোপণ অভিযান ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য দীপেন দেওয়ান।
বৃক্ষমেলা উদ্বোধন

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটি জেলা প্রশাসন ও পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান বন বিভাগসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, সরকারের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়নে শুধু চারা রোপণ করলেই চলবে না, বরং সেগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণের দায়িত্বও নিতে হবে। এ ক্ষেত্রে বন বিভাগকে সাধারণ মানুষের সাথে সামাজিক সচেতনতা ও সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান তিনি।

রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফির সভাপতিত্বে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায় এবং সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী মনিস্বপন দেওয়ান। এছাড়াও উপস্থিত ছিলেন সদর জোন কমান্ডার একরামুল রাহাত এবং বন সংরক্ষক মো. আব্দুল আওয়াল সরকার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন। বক্তারা পার্বত্য অঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষা ও পাহাড় ধস রোধে ব্যাপক হারে গাছ লাগানোর ওপর বিশেষ জোর দেন।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন