সর্বশেষ

সারাদেশ

জামালপুরে আসছেন সারজিস-আখতারসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

বুধবার, ২২ জুলাই, ২০২৬ ১১:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
জুলাই জাগরণ ও জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল বৃহস্পতিবার জামালপুর সফরে আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। এই সফরে দলটির সদস্য সচিব আখতার হোসেন, বিশিষ্ট সংগঠক সারজিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারীসহ ২০ জন কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকবেন। জেলা এনসিপির পক্ষ থেকে এই কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বুধবার দুপুরে জামালপুর শহরের সরদারপাড়া এলাকায় এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে দলটির জেলা শাখার সদস্য সচিব ড. মোশাররফ হোসেন জানান, ২৩ জুলাই বিকেল ৫টায় শহরের দয়াময়ী মোড় থেকে বর্ণাঢ্য পদযাত্রাটি শুরু হবে। এরপর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফৌজদারি মোড়ে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচিটি শেষ হবে।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ বৃহস্পতিবার দুপুরের আগেই জামালপুরে এসে পৌঁছাবেন এবং জেলা পরিষদ ডাক বাংলোতে অবস্থান করবেন। এরপর দুপুর ১২টায় মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকায় অবস্থিত জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন তারা।

বিকালে শুরু হতে যাওয়া পদযাত্রা ও সমাবেশে প্রায় পাঁচ হাজার মানুষের সমাগম ঘটবে বলে আশা করছেন স্থানীয় নেতারা। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি জামালপুর সদর উপজেলার প্রধান সমন্বয়কারী আরাফাত হোসেন শাকিল এবং সদর উপজেলার দলীয় চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আবু সাঈদ মো: শামীমসহ স্থানীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে জাতীয় নাগরিক পার্টির এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, কেন্দ্রীয় নেতাদের আগমনকে কেন্দ্র করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন