সর্বশেষ

সারাদেশ

সাঁথিয়ায় সালিশে প্রকাশ্যে জুতা পেটা, ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ১১:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার সাঁথিয়ায় একটি সালিশ বৈঠকে এক ব্যক্তিকে প্রকাশ্যে জুতা পেটা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। একই ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধেও পাল্টা ধর্ষণ চেষ্টার মামলা রুজু করেছে পুলিশ।
প্রকাশ্যে জুতা পেটা

উপজেলার গৌরিগ্রাম হাঁড়িয়াকাহন গ্রামে গত ১২ জুলাই এই সালিশের ঘটনা ঘটে। ভুক্তভোগী মহব্বৎ আলী খাঁর স্ত্রী রোজিনা খাতুন বাদী হয়ে সাঁথিয়া থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় গৌরিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব মাস্টার, বর্তমান ইউপি সদস্য আরশেদ আলী ও সাবেক ইউপি সদস্য আব্দুল মালেকসহ ১২ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রতিবেশী এক প্রতিবন্ধী কিশোরীকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এই সালিশ বৈঠক ডাকা হয়েছিল। সেখানে সবার সামনে মহব্বৎ আলীকে ২০টি জুতার আঘাত করার সিদ্ধান্ত দেন মাতব্বররা। ভুক্তভোগী ক্ষমা চাইলেও তা উপেক্ষা করে জোরপূর্বক প্রকাশ্যে জুতা পেটা করা হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

এদিকে, একই ঘটনায় সংশ্লিষ্ট প্রতিবন্ধী কিশোরীর ভাই বাদী হয়ে মহব্বৎ আলী খাঁর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি পাল্টা মামলা দায়ের করেছেন। ওই মামলায় অভিযোগ করা হয়েছে, ঘটনার দিন দুপুরে বাড়িতে একা পেয়ে ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা চালান অভিযুক্ত মহব্বৎ।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে এ বিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

১৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন