সর্বশেষ

সারাদেশ

রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ৩:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর মনোহরদীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে একাত্তরের যুদ্ধাপরাধী ও রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জনের ডাক দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি শিক্ষার্থীদের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

শনিবার বিকেলে মনোহরদীর গাংকুলকান্দী ভূঁইয়া বাজার মাঠ সংলগ্ন স্থানে নব দিগন্ত ক্লাব আয়োজিত মেধা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, একাত্তরে যে গোষ্ঠী পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে মা-বোনদের তুলে দিয়েছিল এবং বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাশূন্য করতে চেয়েছিল, তাদের রাজনৈতিক উত্তরসূরিদের চিরতরে বর্জন করতে হবে।<\/p>

দেশের বর্তমান পরিস্থিতি ও উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশের স্বাস্থ্য খাতের ব্যাপক উন্নয়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার কাজ চলছে এবং তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বড় ধরনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।<\/p>

নব দিগন্ত ক্লাবের চেয়ারম্যান প্রফেসর মোস্তাক আহমেদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া এবং অন্যান্য স্থানীয় কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তির ক্রেস্ট ও নগদ অর্থ বিতরণ করেন।<\/p>

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন