সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ এইচএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ১০:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর শিবপুর ও বেলাবতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই এইচএসসি পরীক্ষার্থীসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার পরীক্ষা শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই শিক্ষার্থী এবং সকালে নসিমন উল্টে এক চালক নিহত হন। নরসিংদীতে সড়ক দুর্ঘটনার এই পৃথক ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সড়ক দুর্ঘটনা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নরসিংদীর শিবপুরে পরীক্ষা শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন আব্দুল মান্নান ভূইয়া কলেজের দুই এইচএসসি পরীক্ষার্থী। নিহতরা হলেন—নরসিংদী সদর উপজেলার হাজিপুর গ্রামের নাফিস (২২) এবং বাদুয়ারচর পুরানপাড়ার স্বাধীন (১৯)। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের বাজনাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন ব্যবসায় শিক্ষা শাখার মার্কেটিং পরীক্ষা শেষ করে তারা মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। বাজনাব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে একই দিন সকালে বেলাব উপজেলার পুড়াদিয়া-বেলাবো সড়কের রাধাখালী ব্রিজ এলাকায় ঘটে আরেকটি দুর্ঘটনা। সেখানে তরকারি বোঝাই নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালক শাওন নিহত হন। নিহত শাওন মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের ব্রাহ্মণেরগাঁও গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, সকালে জীবিকার সন্ধানে নসিমন নিয়ে বেলাবর দিকে যাওয়ার সময় রাধাখালী ব্রিজের কাছে গাড়িটির একটি চাকা খুলে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে চালক রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন