সর্বশেষ

সারাদেশ

‘কী পেলাম’ সেই চিন্তা করে রাজনীতি হয় না: সিরাজগঞ্জে জ্বালানি মন্ত্রী

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

শনিবার, ১৮ জুলাই, ২০২৬ ১০:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে অসংখ্য মানুষের আত্মাহুতির মধ্য দিয়ে দেশে পুনরায় গণতন্ত্র ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সিরাজগঞ্জের মিরপুরে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, রাজনীতিতে ‘কী পেলাম’ নয়, বরং দেশের কল্যাণে ‘কী দিলাম’ সেই মনোভাব নিয়ে কাজ করতে হবে।
সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

শনিবার সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুরে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী দেশের আপামর মানুষের উন্নয়ন ও নিজেদের রাজনৈতিক দলকে সুসংগঠিত করার ওপর বিশেষ তাগিদ দেন।

বিগত নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এবার কোনো ভোটার কিংবা প্রার্থীকে হুমকি দেওয়া হয়নি এবং দিনের ভোট রাতে হয়নি। সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করেছে। বর্তমান সরকারকে জনগণের সরকার হিসেবে উল্লেখ করে তিনি গণতান্ত্রিক ধারা বজায় রাখার প্রতিশ্রুতি দেন।

দেশ গঠনে সরকারের আন্তরিকতা তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ। তিনি সাপ্তাহিক ছুটির দিনেও নিরলস পরিশ্রম করে চলেছেন। দেশের উন্নয়নের চাকা সচল করতে মন্ত্রী পরিষদের সদস্যরাও একটি যুদ্ধকালীন পরিস্থিতি মনে করে কাজ করে যাচ্ছেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরিফউদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম এমপি। এ সময় আরও উপস্থিত ছিলেন তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমেদ সিদ্দিকী, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন